লক্ষ্মীপুরে অপহৃত তরুণী মাইজদীতে উদ্ধার, গ্রেফতার ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ০২:১২আপডেট : ১০ জুলাই ২০১৭, ০২:৩০

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অপহৃত তরুণীকে ঘটনার ২০ ঘণ্টা পর নোয়াখালীর মাইজদী থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল হোতাসহ ৬ অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার আবিরনগর এলাকায় বাবা-মাকে পিটিয়ে অস্ত্রের মুখে ভিকটিমকে অপহরণ করা হয়। ভিকটিম এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

ওসি লোকমান হোসেন জানান, আজ (রবিবার) দুপুরে ভিকটিমের বাবা সাত জনের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধার ও মূল অপহরণকারী হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। হেলাল উদ্দিনের দেওয়া তথ্যে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম