মুকসুদপুর পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ১৯:৪৬আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৯:৫৭

গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুর ইসলাম আমিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরাখোলা গ্রাম থেকে রাজধানীর মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে টেংরাখোলা গ্রামে অভিযান চালিয়ে শরিফুর ইসলাম আমিরকে গ্রেফতার করা হয়।

ওসি আজিজুর রহমান জানান, ২০১৩ সালে শরিফুর ইসলাম আমিরকে আসামি করে ঢাকার মিরপুর থানায়  বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওসি আরও জানান, শরিফুর ইসলাম আমিরের নামে ঢাকা ও মুকসুদপুর থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির মামলা রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম