চেয়ারম্যান একরাম হত্যা মামলার ৩ আসামির জামিন নামঞ্জুর

ফেনী প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ২০:৪৬আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:৫৬

Ekram-Murder

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহম্মদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলো- মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, মো. রাজু ও বাপ্পী। এর মধ্যে মাহতাব উদ্দিন চৌধুরী মিনার বিএনপি নেতা ও বাকি দুই জন ছাত্রলীগ কর্মী।

পিপি হাফেজ আহম্মদ জানান, ৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে আদালত মিনারসহ তিন জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। জামিনে থাকা ২১ আসামির মধ্যে সোমবার আদালতে উপস্থিত ছিল ১৭ জন। এর মধ্যে আদালতের কাছে তিনজন সময় আবেদন করেছে ও একজন অন্য মামলায় কারাগারে রয়েছে।

তিনি জানান, এ মামলার চার্জশিটভুক্ত আসামি ৫৬ জন, গ্রেফতার হয়েছে ৪৪ জন। গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন একরাম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, এ মামলায় ১১ আসামি পলাতক রয়েছে। কারাগারে রয়েছে ২৩ আসামি। ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৪৮ জন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কের বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।

/এমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম