যশোরে ছাত্রলীগের সম্মেলন; সভাপতি শাহী, সেক্রেটারি জিসান

যশোর প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ০১:১০আপডেট : ১১ জুলাই ২০১৭, ০১:১৫

রওশন ইকবাল শাহী যশোর জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রওশন ইকবাল শাহী। সাধারণ সম্পাদক হয়েছেন ছালছাবিল আহমেদ জিসান। সোমবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ তাদের নাম ঘোষণা করেন।

জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, বিকেলে যশোর পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনের সাবজেক্ট কমিটির ভোটে শাহী ও জিসান যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোটে রওশন ইকবাল শাহী পান ১০৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির রহমান লিমন পান ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ছালছাবিল আহমেদ জিসান পেয়েছেন ১০৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিকুর রহমান পিয়াস পান ১৫ ভোট।

উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর সোমবার (১০ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সকালে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

২০১০ সালের ১৪ মার্চ যশোরে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনে সে সময় ব্যাপক সহিংসতার কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত করতে বাধ্য হন। পরদিন প্রতিপক্ষের হাতে খুন হন সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপন।

২০১০ সালের ১০ জুলাই আরিফুল ইসলাম রিয়াদকে সভাপতি এবং আনোয়ার হোসেন বিপুলকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি আংশিক কমিটি গঠন করা হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম