খুলনায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ১৮:৪৭আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৮:৪৭

হত্যা খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে সাইদুল ইসলাম (২৫) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, নিহত সাইদুল ইসলাম জোড়াগেট এলাকার মো. সেলিমের পুত্র। সেলিম সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার মা হাজেরা বেগম। মা ও ছেলে সাইদুল মিলে জোড়াগেট এলাকায় চায়ের দোকান চালাত। ঘটনার সময় সাইদুল স্থানীয় নাজু অটোমোবাইলসের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ইজিবাইকে করে ৩ যুবক সেখানে আসে। তারা নেমে প্রথমেই সাইদুলকে আঘাত করে। তখন সাইদুল নাজু অটোমোবাইলসের ভেতরে আশ্রয় নেয়। সন্ত্রাসীরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আবারও আঘাত করে। এক পর্যায়ে লোকজন জড়ো হওয়ার আগেই সন্ত্রাসীরা দৌড়ে আবার ইজিবাইকে উঠে বৈকালীর দিকে চলে যায়।
ওসি মিজানুর রহমান জানান, কুপিয়ে জখম করা সাইদুলকে স্থানীয় লোকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করে।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম