কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী বাজারের কাছে দুধকুমার নদে এক অজ্ঞাত নারীর লাশ ভাসছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন নদের পানিতে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাপস চন্দ্র পন্ডিত এ তথ্য জানান।
ওসি চাপস চন্দ্র পন্ডিত রাত সাড়ে ৭টার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, লাশটি উদ্ধারে জন্য লোক পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে উজান থেকে নেমে আসা ঢলে লাশটি ভেসে আসে। নদের পানির আবর্জনা ও কচুরিপানার সঙ্গে লাশটি এখনও ভেসে আছে।
/এনআই/








