ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ফেনী প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৩:০০আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৩:০৮

বন্দুকযুদ্ধ

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফয়সল (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় নুর হোসেন সেলিম নামে অন্য এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (১২ জুলাই) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ফেনীর র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত জামিল ফাহিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জামিল ফাহিম জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে –এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় র‌্যাবের টহল দল। বিষয়টি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ফয়সল ও সেলিম গুলিবিদ্ধ হয়। এসময় ডাকাতদের কাছ থেকে দুইটি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসীম কুমার সাহা জানান, ফয়সলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ফয়সলের লাশ মর্গে রাখা হয়েছে। আর গুলিবিদ্ধ সেলিম চিকিৎসাধীন রয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম