ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৬:১২আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৬:১২

ট্রেনে কাটা ফরিদপুর শহরের অম্বিকাপুর ইউনিয়নের বটতলা এলাকায় মুন্নু খান (৭৫) নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। রাজবাড়ী রেল পুলিশের এসআই মিজান এ তথ্য জানান।

এসআই মিজান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেল পুলিশের তরফ থেকে একটি মামলা করা হয়। নিহত মুন্নু খানের লাশের সুরতহাল রিপোর্টের পর তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্নু খান রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী ট্রেনটি হুইসেল দিলে সে মাথা ঘুরে রেললাইনে পড়ে যায়। এসময় দ্রুত গতির ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মুন্নু খানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে। সে চিকিৎসার জন্য ফরিদপুরের অম্বিকাপুর বটতলাস্থ মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানায় নিহতের স্বজনেরা।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম