গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ১১:৫৫আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১২:০০

লালমনিরহাট লালমনিরহাটের হাতীবান্ধায় গাছের সঙ্গে ধাক্কা লেগে আলম মিয়া নামের এক বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন সহকারী চালকসহ ৫ জন বাসযাত্রী। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার ভোটমারী ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী এলাকার বাসিন্দা। তিনি বুড়িমারী-লালমনিরহাট-ঢাকা রুটের খোকন পরিবহনের একটি বাসের চালক ছিলেন।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘নিহত বাস চালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক আলমকে মৃত ঘোষণা করে। অন্যদের হাসপাতালে ভর্তি করানো হয়। সহকারী চালক আব্দুল মালেকের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক