ভিয়েতনাম থেকে আনা চালের প্রথম চালান চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
১৩ জুলাই ২০১৭, ১৫:৩৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৫:৪৩

চাল আমদানি (ছবি- সংগৃহীত) ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে প্রথম চালান নিয়ে আসা ভিসাই ভিসিপি-৫ নামের চাল বোঝাই জাহাজ কুতুবদিয়ায় বহির্নোঙরে পৌঁছে।
খাদ্য অধিদফতর (চট্টগ্রাম)-এর নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে এসে পৌঁছেছে। ভিসাই ভিসিপি-৫ জাহাজে করে নিয়ে আসা এই চালানে ২০ হাজার মেট্রিক টন চাল রয়েছে।’
তিনি আরও জানান, ‘এই চাল আমদানির জন্য গত ১৪ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমতি দেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি ভিনাফুড টু-এর সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আজ প্রথম চালান চট্টগ্রাম এসে পৌঁছায়। আগামী ১৮ জুলাই দ্বিতীয় চালান এবং ২২ জুলাই তৃতীয় চালানটি দেশে পৌঁছাবে।’ আমদানি করা চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর হয়ে আসবে বলেও  জানান তিনি।
বন্দর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, ‘জাহাজটি  কুতুবদিয়া চ্যানেলে এসেছে। জেটিতে আসতে আরও  দুই-তিন দিন সময় লাগবে। নমুনা পরীক্ষা-নিরীক্ষার পরে জাহাজ জেটিতে আসবে।’

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম