নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চাল ও অর্থ বরাদ্দ

নীলফামারী প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ১৭:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৭:০৯

নীলফামারী নীলফামারীর দুই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও ৮০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১২ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়।
এরমধ্যে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি, ঝুনাগাছচাপনী, খালিশাচাপনী, পূর্ব ছাতনাই, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি ইউনিয়নের দুই হাজার ৫শ পরিবারে জন্য ৫০ মেট্রিকটন চাল ও ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
আর জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, শৌলমারী ও ডাউয়াবাড়ি ইউনিয়নের ৫শ ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ৩০ মেট্রিক টন চাল ও ৩০ হাজার টাকা রয়েছে।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান এসব তথ্য জানান।
এর আগেও ওই দুই উপজেলায় ৪০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ডিমলা উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ৩৫ হাজার টাকা  এবং জলঢাকায় ১৫ মেট্রিক টন চাল ও ১৫ হাজার টাকা দেওয়া হয়।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান বলেন, ‘ওই দুই উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য আরও ৮০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম