অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া রমানন্দ ঝা (৫২) নামের এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২ দিকে চুয়াডাঙ্গা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মাধ্যমে পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়।
রমানন্দ ভারতের বধূমনী জেলার বেনীপত্তি থানার শেরশাদ গ্রামের মৃত সুরেশ কুমার ঝা এর ছেলে। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদর জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ২০১৫ সালের ২৭ নভেম্বর সকালে মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন রামানন্দ। বিকালে তাকে আলমডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে চুয়াডাঙ্গা আদালতে পাঠায়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ এক বছর আট মাস ১৬ দিন কারাভোগের পর দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের পর বিএসএফের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলের দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আমিনুল হক, এসআই জাহাঙ্গীর আলমসহ ১২জন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি অশক কুমার মণ্ডল, ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ সরকার ও কেষ্টগঞ্জ থানার এসআই সুরেশ চক্রবর্তীসহ ১৩ জন।
/এসএমএ/








