বিএম কলেজের ছাত্রীনিবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৯

বরিশাল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৯:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:২৩

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নয় জন আহত  হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ছাত্রীনিবাসের দুই নম্বর ভবনে কাকলীর সামনে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত  হয়েছেন ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, শারমিন আক্তার, মারিয়া হোসেন, কান্তা ইসলাম, ইসরাত জাহান, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি। এদের মধ্যে শারমিন আক্তার, মারিয়া হোসেন ও ইসরাত জাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রী নিবাসের দুই নম্বর ভবন কাকলীর সামনে একটি পেয়ারা গাছ কেটে সেখানে একটি শেড নির্মাণ করা হবে। এ কাজের ঠিকাদার জুয়েল বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাতের অনুসারী ছাত্রলীগ নেত্রী মুনিরার কাছে পেয়ারা খাবে কিনা জানতে চান। তখন মুনিরাসহ কয়েকজন সেখানে গিয়ে গাছ থেকে পেয়ারা পাড়েন।

এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগ নেতা আতিকউল্লাহ মুনিমের অনুসারী ঝুমুরসহ নাহিদ সেরনিয়াবাতের অনুসারীরা পেয়ারা পাড়তে বাঁধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে কলেজ শিক্ষক এবং পুলিশসহ ছাত্রীনিবাসের সংশ্লিষ্টরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক এসএম নাসির উদ্দিন জানান, পেয়ারা পাড়া নিয়ে দুই নেত্রী ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মুনিরা আক্তার জানান, তারা পেয়ারা পাড়ায় ছাত্রীনিবাসে অবৈধভাবে বাস করা হেনা ও তার অনুসারী ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টিসহ কয়েকজন হামলা করেন। তারা লাকড়ি দিয়ে তাদের বেধরক পেটান। অন্যান্য ছাত্রী ও ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়করা এসে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে অন্য গ্রুপের আহত ঝুমুর জানান, মুনিরা ও নাইমাসহ তাদের লোকজন দুই নম্বর ভবনের সামনে এসে পেয়ারা খাচ্ছিলেন। এসময় মুনিরা তাকে (ঝুমুর) কটুক্তি করলে ভবন থেকে নেমে এসে প্রতিবাদ করায় মুনিরা ও তার অনুসারী নিয়ে হামলা চালায়।

/এসএমএ/

বিএম কলেজের ছাত্রীনিবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৯

বরিশাল প্রতিনিধি

বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নয় জন আহত  হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ছাত্রীনিবাসের দুই নম্বর ভবনে কাকলীর সামনে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত  হয়েছেন ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, শারমিন আক্তার, মারিয়া হোসেন, কান্তা ইসলাম, ইসরাত জাহান, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি। এদের মধ্যে শারমিন আক্তার, মারিয়া হোসেন ও ইসরাত জাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রী নিবাসের দুই নম্বর ভবন কাকলীর সামনে একটি পেয়ারা গাছ কেটে সেখানে একটি শেড নির্মাণ করা হবে। এ কাজের ঠিকাদার জুয়েল বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাতের অনুসারী ছাত্রলীগ নেত্রী মুনিরার কাছে পেয়ারা খাবে কিনা জানতে চান। তখন মুনিরাসহ কয়েকজন সেখানে গিয়ে গাছ থেকে পেয়ারা পাড়েন।

এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ ছাত্রলীগ নেতা আতিকউল্লাহ মুনিমের অনুসারী ঝুমুরসহ নাহিদ সেরনিয়াবাতের অনুসারীরা পেয়ারা পাড়তে বাঁধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে কলেজ শিক্ষক এবং পুলিশসহ ছাত্রীনিবাসের সংশ্লিষ্টরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক এসএম নাসির উদ্দিন জানান, পেয়ারা পাড়া নিয়ে দুই নেত্রী ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মুনিরা আক্তার জানান, তারা পেয়ারা পাড়ায় ছাত্রীনিবাসে অবৈধভাবে বাস করা হেনা ও তার অনুসারী ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টিসহ কয়েকজন হামলা করেন। তারা লাকড়ি দিয়ে তাদের বেধরক পেটান। অন্যান্য ছাত্রী ও ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়করা এসে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে অন্য গ্রুপের আহত ঝুমুর জানান, মুনিরা ও নাইমাসহ তাদের লোকজন দুই নম্বর ভবনের সামনে এসে পেয়ারা খাচ্ছিলেন। এসময় মুনিরা তাকে (ঝুমুর) কটুক্তি করলে ভবন থেকে নেমে এসে প্রতিবাদ করায় মুনিরা ও তার অনুসারী নিয়ে হামলা চালায়।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী

সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  

করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন

খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে

ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম