এবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইসাহক আলী নামে এক ব্যক্তির বসতঘরে ১৬টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় ওই ব্যক্তির বসতঘরে এই সাপের বাচ্চাগুলো পাওয়া যায়।
ইসাহক আলী জানান, ‘আজ (শুক্রবার) সন্ধ্যায় ঘরের মেঝেতে তিনটি সাপের বাচ্চা দেখা যায়। পরে আরও একটিকে দেখতে পাওয়া গেলে স্থানীয়দের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে আরও ১২টি সাপের বাচ্চা পাওয়া যায়।
তিনি আরও জানান, আতঙ্কে সাপের বাচ্চাগুলোকে স্থানীয়রা মেরে ফেলেছেন। সাপের বাচ্চাগুলো পাওয়ার পর পর বাড়িতে অনেক মানুষ এসে ভিড় করেন।
প্রসঙ্গত, এর আগে ১২ জুলাই খোকসা উপজেলায় বসতবাড়ি থেকে ৪৮টি গোখরা সাপ পাওয়া যায়। উপজেলার চুনিয়াপাড়া এলাকার অসিম কুমার বিশ্বাসের শয়নকক্ষ থেকে ওই সাপগুলো ধরা হয়।
এর আগে ১০ জুলাই মিরপুরে একটি বাড়ির রান্নাঘরে ২৮টি গোখরা সাপ পাওয়া যায়। এর মধ্যে ২৭টি বাচ্চা ও একটি মা সাপ। স্থানীয়রা বাচ্চা গুলোকে মেরে ফেলে। তবে মা সাপটিকে ধরে রাখা হয়।
/এমএ/








