মৌলভীবাজারের সেই দুই জঙ্গি আস্তানা পরিদর্শনে সিআইডি

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ২২:১০আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২২:১৯

নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানা দুটি পরিদর্শন করেছে সিআইডি একটি দল (সূত্র- প্রতিনিধি)

মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানা দুটি পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। শনিবার (১৫ জুলাই) দুপুরে দলটি আস্তানা দুটি পরিদর্শন করে। জেলার সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুস ছালেক বলেন, ‘জঙ্গি আস্থানা দুইটিতে যারা মারা গেছে, তাদের কয়েকজনের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি, নিহত জঙ্গিদের সঙ্গে আর কারা জড়িত আছে এবং কারা এ বাড়ি দুইটিতে আসা-যাওয়া করতো, এসব জিজ্ঞাসার জবাব উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও বলেন, ‘বাড়ি দুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। এখনও এখানে পুলিশি পাহারা রয়েছে।’

সিআইডি সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানার মামলা দুটি সিআইডিতে হন্তান্তর করা হয়। মামলা দুইটি দায়িত্ব গ্রহণের পর আজ (শনিবার) দুপুরে জঙ্গি আস্তানা দুটি পরিদর্শনে যায় সিআইডির এ দলটি। জঙ্গি আস্তানা দুটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, মৌলভীবাজার সিআইডির ওসি আব্দুস ছালেকসহ তদন্ত টিমের সদস্যরা। এসময় তারা পুলিশ হেফাজতে থাকা বাড়ি দুটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ রাত থেকে বড়হাট ও নাসিরপুর জঙ্গি আস্তানা দুটি ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। নাসিরপুরে সোয়াট টিমের প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে ‘অপারেশন হিটব্যাক’ পরিচালনা করা হয়। অপারেশন চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে ওই আস্তানায় শিশুসহ সাতজন নিহত হয়। নাসিরপুর অপারেশন হিটব্যাক চলাকালে মৌলভীবাজার পৌরসভার বড়হাট জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব।  পরে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযানে নামে সোয়াট টিম। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। এতে নিহত হয় নারীসহ তিন জঙ্গি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম