গাজীপুরের শ্রীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ধর্ষণের শিকার ছাত্রী (১১) শ্রীপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে আক্কাস আলী (২৫) তাকে ধর্ষণ করে। ধর্ষণ মামলার আসামি আক্কাস ওই ছাত্রীর আপন ফুফাত ভাই।
শিশুটির পরিবারের লোকজন জানায়, গত শুক্রবার ওই ছাত্রী তার নিজ ঘরে বসে পড়াশোনা করছিল। তার বাবা-মা দু’জনই জৈনা বাজারে নির্মাণ শ্রমিকের কাজে যান। বাড়িতে একা পেয়ে ফুফাত ভাই আক্কাস আলী শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় আক্কাস পালিয়ে যায়। পরে উভয় পরিবারের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে শিশুটির পিতা বাদী হয়ে ঘটনার একদিন পর শনিবার (১৫ জুলাই) থানায় মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় সরকার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রবিবার শিশুটির মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হবে। ধর্ষণের ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে, মামলা নং-২৬। আসামি আক্কাস আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
/এপিএইচ/
আরও পড়ুন: শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ








