নওগাঁর পোরশায় দু’টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
শনিবার দুপুর দু’টার দিকে উপজেলার জিনারপুর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার পূর্ব বাহ্মণ গ্রামের আব্দুর রফিকের ছেলে রবিউল ইসলাম (২৭) ও মৃত এরফান আলীর ছেলে তহুরুল (২২)।
র্যাব-৫ কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মুরাদ হোসেন বলেন, ‘এই মাত্র অপারেশন শেষে আমরা আসামিদের নিয়ে জয়পুরহাট ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছি। আটক দুই ব্যক্তি অস্ত্র নিয়ে পোরশার দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জিনারপুর থেকে তাদের আটক করা হয়।’
আটক ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানান মুরাদ হোসেন।
/এপিএইচ/








