বান্দরবানে পর্যটন কেন্দ্র ‘নীল দিগন্ত’ এর যাত্রা শুরু

বান্দরবান প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ০৫:৪৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৬:০১

পর্যটন কেন্দ্র নীল দিগন্ত -এর যাত্রা শুরু বান্দরবানের অর্থনীতির প্রধান উৎসই হচ্ছে পর্যটন। পর্যটনকে যত বেশি আর্কষণীয় করা যাবে, পর্যটকদেরকে যত বেশি সুযোগ-সুবিধা দেওয়া যাবে, ততই এ এলাকায় পর্যটকদের আগমন বাড়বে।

শনিবার  (১৫ জুলাই)  বিকালে থানচির জীবন নগরের সবচেয়ে নব নির্মিত পর্যটন কেন্দ্র ‘নীল দিগন্ত’ এর উদ্বোধনের সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এই মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, ‘আমরা এখানকার সুন্দর দৃশ্যগুলোকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এই পর্যটন স্পটগুলো স্থাপন করেছি। বিশেষ করে পর্যটকদের সুযোগ সুবিধা দেওয়া এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেশি গতিশীল করার জন্য এই পর্যটন কেন্দ্রগুলো গড়ে তোলা হচ্ছে।’

তিনি বলেন, ‘বান্দরবানের অর্থনীতির প্রধান উৎসই হচ্ছে পর্যটন। পর্যটনকে যত বেশি আর্কষণীয় করা যাবে, পর্যটকদেরকে যত বেশি সুযোগ-সুবিধা দেওয়া যাবে, ততই এ এলাকায় পর্যটকদের আগমন বাড়বে। সে লক্ষ্যেই আমরা এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলছি। ’

তিনি আরও বলেন, ‘এখানে যে সব স্থান খুবই আকর্ষণীয় এবং চারদিকের দৃশ্য দৃষ্টিগোচর হয়, সে সব স্থান যাতে করে পর্যটকরা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই উপজেলা ও জেলা প্রশাসন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহায়তায় আমরা আজ  ‘নীল দিগন্ত’ পর্যটন কেন্দ্রটিকে নতুনভাবে গড়ে তুলেছি। ’

এসময় তিনি ডিম পাহাড়, নাফা কুম এবং রেমাক্রী এসব স্থানগুলোতেও সরকারি সহায়তার মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। আর এর ফলে পর্যটকরা নিরাপদে এবং স্বল্প ব্যয়ে পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে পারবেন বলেও তিনি মনে করেন। 

এ সময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মফিদুল আলম, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা, পর্যটনের দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মোহাম্মদ আল মুজাহিদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয়  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম