সাটুরিয়ায় ফের মারা পড়ল ৬২ গোখরা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ২২:১৪আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২২:২৪

বসতঘরের আঙ্গিনায় গর্ত থেকে বের হওয়া একটি গোখরা ও পাশে সাপটির কিছু বাচ্চা (ছবি- প্রতিনিধি)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফের ৬২টি গোখরা সাপ মারা পড়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে দিঘুলিয়া এলাকার দেলুয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের বসতঘরের ভিটেতে সাপগুলোকে মারা হয়। সাটুরিয়া সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মো. ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মো. বোরহান কবীর নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মতিয়ার রহমানে কাঁচা বসতঘরের ভিটা থেকে ১০-১২ ইঞ্চি দুইটি গোখরা সাপের বাচ্চা খেলা করতে দেখে আশিকুর রহমান নামে এক শিশু। সে তা বাড়ির অন্যান্যদের জানালে ঘটনাস্থলে ভিড় বাতে থাকে। এক পর্যায়ে আতঙ্কিত লোকজন সাপের বাচ্চা দুটিকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর আরও ৩-৪টি সাপের বাচ্চা বের হলে এগুলোকেও মারা হয়। এভাবে একে একে একটি মা গোখরাসহ ৬২টা সাপকে মারা হয়।

স্বাস্থ্য কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, ‘আতঙ্কিত না হয়ে বসতঘরের ভেতর ইদুরের গর্ত ভরাট করে সাবধানতা অবলম্বন করা উচিত। বসতবাড়ির আঙ্গিনা, ঝোপঝাড় পরিস্কার রাখা উচিত।’ পাশাপাশি বোতলে কার্বলিক এসিড ঘরের ভেতরে সাবধানতার সঙ্গে রাখারও পরামর্শ দেন তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম