খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী গুড্ডুসহ নিহত ২

খুলনা প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১১:৪০আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১১:৪০

খুলনা খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী গুড্ডু বাবুসহ (২৬) ২ জন নিহত হয়েছে। রবিবার (১৭ জুলাই) দিবাগত রাতে মহানগর রেলওয়ে প্রভাতী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অন্য জনের নাম মাহমুদ (২৪)। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসিসহ চার জন পুলিশ আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
নিহতদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী গুড্ডু বাবুকে আটকের পর জিজ্ঞাসাবাদে অস্ত্র ভাণ্ডারের তথ্য পাওয়া যায়। অস্ত্র উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি টিম রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রেলওয়ের চার নম্বর ঘাট এলাকায় যায়। প্রভাতী স্কুল সংলগ্ন কবরখানায় পৌঁছানোর পরই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি করেন। এর ২০ মিনিট পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘এসময় গুড্ডু বাবুকে গুলিবিদ্ধ অবস্থা পাওয়া যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে তার সহযোগী মাহমুদকেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় তিনিসহ পুলিশের চার জন আহত হয়েছেন। তারা হলেন এসআই সুজিত, এএসআই সরোয়ার ও কনস্টেবল আব্দুল্লাহ। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয় (মন্নুজান স্কুল) সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াসিন আরাফাত (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ইয়াসিনকে পুলিশ হেফাজতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম