কুড়িগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ২০:৪৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:৫৯

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শহিদুল (৩৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, নানা বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শহিদুল পালিয়ে যায়। পরে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং এরপর কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার বলেন, ‘সোমবার রাতে শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারি পরীক্ষা শেষে তার অভিভাবকরা তাকে বাড়িতে নিয়ে যান।’

ধর্ষণের আলামত পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রিপোর্ট হাতে আসার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

এ ঘটনায় মঙ্গলবার সন্ধা পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ওসি তাপস চন্দ্র পন্ডিত। তিনি বলেন, ‘আপনারা যেমন অভিযোগ পেয়েছেন, আমিও বিভিন্নভাবে পেয়েছি। কিন্তু ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি, তাই কোনও ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম