চার পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ২২:১২আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২২:১২

সাভার সাভারের ফুল ব্যবসায়ী ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে চার পুলিশ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত পিপি আনোরুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।
আনোরুল কবীর বাবুল বলেন, ‘সাভার মডেল থানার বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই তরিকুল ইসলাম ও তিন পুলিশ কনস্টেবলসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগটি দায়ের করা হয়। মামলার বাদী ফুল ব্যবসায়ীর স্ত্রী মোসাম্মৎ লিমার জবানবন্দি নেওয়ার পর মামলাটি আমলে নিয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন বিচারক মো. মোস্তাফিজুর রহমান।’
ফুল ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যা মামলায় বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই তরিকুল ইসলাম ছাড়া কনস্টেবল মো. বাবুল, মো. মহসিন ও মো. শামীমকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— সাভারে এলাকার মো. ফারুক, মো. ইউসুফ, ফিরোজ আলী, মো. আরিফ, মো. আজিজুল, মাসুম, নিজাম, মো. মিলটন, হাসান আলী। এছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে সাত জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৮ জুন রাতে ইসমাইল হোসেনকে সাভার থানার শ্যামপুরে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। ওই রাতে লিমা খবর পান, তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে খোঁজ নিয়ে তার স্বামীর লাশের সন্ধান পান। এরপর তিনি সাভার থানায় মামলা করতে গেলে তার মামলা নেওয়া হয়নি। তাই তিনি হত্যার অভিযোগে আদালতে ৩০২/৩৪ ধরায় মামলা করেন।

/এসআইটি/এনআই/ এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম