কেন্দ্রীয় নেতার সামনে এমপির বিরুদ্ধে জেলা আ. লীগ সভাপতির অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ২৩:১৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২৩:১৭

বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের বিরুদ্ধে ধুনটে সংগঠন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেছেন উপজেলা সভাপতি টিআইএম নুরুন্নবী তারেক। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের টিটু মিলনায়তনে বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ অভিযোগ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। অভিযোগের সময় সংশ্লিষ্ট সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা সভাপতি টিআইএম নুরুন্নবী তারেক সভায় অভিযোগ করে বলেন, ‘এমপির কারণে ধুনট উপজেলা আওয়ামী লীগ ক্ষত-বিক্ষত ও তছনছ হয়ে গেছে। তিনি ( সংসদ সদস্য) নিজ সংগঠনের বেকার কর্মীদের বঞ্চিত করে বিএনপি-জামায়াতের লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। এমপির শ্যালক বিএনপি নেতা ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে ২৯ মামলার বাদী। সংগঠনকে দুর্বল করতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এসব করানো হয়েছে। এখনও তার শ্যালকের দাপটে নেতাকর্মীরা কোনঠাসা। সভায় ধুনট উপজেলা আওয়ামী লীগ সভাপতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।’

এ সময় প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিশেষ অতিথি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং অভিযুক্ত সংসদ সদস্য হাবিবর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় অভিযোগ উত্থাপনের সময় সংসদ সদস্যের সমর্থকরা হতাশ হলেও অন্যপক্ষকে উৎফুল্ল দেখা গেছে।

সভায় প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক তৃণমুল নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম