মামার কান কাটলো ভাগ্নে

বগুড়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ০৯:১৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০৯:১৫

বগুড়া বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাগ্নের বিরুদ্ধে মামা আবু তাহেরের (৪৫) বাম কান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত সোমবার রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ক্ষুদ্রপিরহাটী গ্রামে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা জড়িত দুই ভাগ্নেকে আটক করে পুলিশে দেন। অপর মামা মঙ্গলবার দুপুরে ধুনট থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার দুই ভাগ্নেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে রেজাউল করিম (২৮) ও আবদুর রশিদ (২৫)।

পুলিশ ও স্বজনরা জানান, ১২ শতক জমির ভাগবাটোয়ারা নিয়ে গ্রামের এলাহী বক্সের ছেলে আবদুস সামাদ ও আবু তাহেরের সঙ্গে বোনের দুই ছেলে রেজাউল করিম ও আবদুর রশিদের বিরোধ চলছিল। গ্রামবাসীরা মিমাংসা করতে সোমবার রাত ১১টার দিকে সামাদের বাড়িতে বৈঠকে বসেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাগ্নেদের ধারালো অস্ত্রের আঘাতে মামা আবু তাহেরের বাম কান বিছিন্ন হয়ে যায়। এ সময় বৈঠকে উপস্থিত মুরুব্বিরা দুই ভাগ্নে রেজাউল করিম ও আবদুর রশিদকে আটক করে পুলিশে দেন। আহত আবু তাহেরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামা আবদুস সামাদ মঙ্গলবার দুপুরে দুই ভাগ্নেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম