কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৫:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:৫২

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে দীর্ঘ যানজট। ছবি-প্রতিনিধি পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এছাড়াও ১৭টি ফেরির মধ্যে ৯টি ফেরি অচল হয়ে আছে। এ কারণে গত একসপ্তাহ থেকে ঘাটে যানজট লেগে আছে বলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডবিউটিসি) সূত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিআইডবিউটিসি সূত্রে জানা যায়, এ রুটের ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে মাত্র ৮টি। ৪টি রো-রো ফেরি নষ্ট হয়ে পড়ে আছে এবং ৫টি ডাম্ব ফেরি স্রোতের কারণে ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। পরিবেশ প্রতিকূলে থাকায় ফেরিগুলোর ট্রিপ সংখ্যাও কমে গেছে।

১৭ টি ফেরির মধ্যে ৮টি অচল হয়ে আছে। ছবি-প্রতিনিধি মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ম্যানেজার মোস্তফা কামাল জানান, দিনের বেলায় কয়েকটি ফেরি ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতে তা বন্ধ রাখতে হচ্ছে। ফলে এই রুটে চলাচলকারী দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

এ ব্যাপারে ঘাট এলাকার ব্যবসায়ী এইচ এম জসিমউদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে ঘাটের অবস্থা বেশ খারাপ। পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক যানবাহন। যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম