কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২৪, ০২:০৪আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:১২

কিশোরগঞ্জের তিন উপজেলায় প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে তিন উপজেলায় তিন জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম তাদের জয়ী ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিস জানায়, সদর উপজেলায় মো. আওলাদ হোসেন (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন আল মাসুদ খান (কাপপিরিচ) পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট। 

হোসেনপুর উপজেলা মোহাম্মদ সোহেল (আনারস) ২৩ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ হালিম (হেলিকপ্টার) পেয়েছেন ১৭ হাজার ১৭৪ ভোট।

পাকুন্দিয়ায় এমদাদুল হক জুটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রেনু পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট। 

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। প্রথম ধাপে তিন উপজেলার ২৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তিনটি উপজেলায় ভোটার ৭ লাখ ৪৭ হাজার ১৫৪ জন।

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম