সার্কিট হাউজের আট মাসের ভাড়া দেননি বরিশাল মুখ্য মহানগর হাকিম!

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০৪:০৫আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৪:১২

সিএমএম আলী হোসাইনকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে পাঠানো চিঠির প্রতিলিপি (ছবি- প্রতিনিধি)

জেলা সার্কিট হাউজে আট মাস থাকার পরও ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আলী হোসাইনের বিরুদ্ধে।  প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের বিরুদ্ধে হওয়া মামলা সিএমএম আলী হোসাইনের আদালতে বিচারাধীন রয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাতে বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিএমএম আলী হোসাইন আট মাস বরিশাল সার্কিট হাউসে থেকেছেন। এর মধ্যে ভাড়া দিয়েছেন মাত্র পাঁচ দিনের। টাকা পরিশোধের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে চিঠি পাঠানো হলেও তিনি তাতে সাড়া দেননি।’

তিনি আরও বলেন, ‘আমি ২০১৫ সালে যোগদানের আগে থেকেই সিএমএম আলী হোসাইন সার্কিট হাউজে থাকতেন। দীর্ঘদিন এখানে থাকায় রেজিস্ট্রি এন্ট্রি অনুযায়ী তার কাছ থেকে প্রায় ৯৩ হাজার টাকা ভাড়া পাওনা ছিল। বিষয়টি অনেক আগেই তাকে জানানো হয়। কিন্তু তিনি কোনও সদুত্তর দেননি। পরে চিঠিও দেওয়া হয়েছিল। তাতেও কোনও কাজ হয়নি। একদিন জানতে পারি, তিনি হঠাৎ করে সার্কিট হাউস ছেড়ে চলে গেছেন।’

তিনি বলেন, ‘সিএমএম আলী হোসাইন যে সার্কিট হাউজ থেকে চলে গেছেন, সে বিষয়টিও তিনি আমাকে জানাননি।’

সরকারি নীতিমালা অনুযায়ী, জেলা সার্কিট হাউজের ৭নং কক্ষে এক থেকে তিন দিন পর্যন্ত প্রতিদিন ৯০ টাকা করে এবং চার থেকে সাত দিন পর্যন্ত ১২০ টাকা করে এবং সাত দিনের ঊর্ধ্বে প্রতিদিনের জন্য চারশ’ টাকা করে ভাড়া দিতে হবে। এ হিসাবে সিএমএম আলী হোসাইনের কাছে মোট পাওনা হয়েছে ৯৩ হাজার ৯৫০ টাকা।

এ ব্যাপারে কথা বলার জন্য সিএমএম আলী হোসাইনের মোবাইল ফোন নাম্বারে একাধিক বার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

২০১৬ সালের ৪ আগস্ট সিএমএম আলী হোসাইনকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে তৎকালীন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কল্যাণ চৌধুরী একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, সিএমএম আলী হোসাইন জেলা সার্কিট হাউজের পুরাতন ভবনের ৭নং কক্ষটি ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৮ জুন পর্যন্ত ব্যবহার করেছেন। কিন্তু ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চার দিনের মোট ৩৯০ টাকা ভাড়া পরিশোধ করলেও বাকি দিনগুলোর জন্য তিনি কোনও ভাড়া দেননি।

/এমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম