পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৮:১৯আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৮:৩৭

কক্সবাজার সদর হাসপাতালে ঢাবি শিক্ষার্থীর লাশ কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। শনিবার (২২ জুলাই) বিকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান উদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকালে তিন জন আহত পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে একজনকে মৃত পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি, নিহতের নাম রিদওয়ানুল আলম সাব্বির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।’ আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসক ইমরান আরও জানান, আহত দু’জনের অবস্থা গুরুতর ছিল না। সে কারণেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হিমছড়িতে পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের