গোপালগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২০:৪০আপডেট : ২২ জুলাই ২০১৭, ২২:৫৩

আহত শাহীন মুন্সি (ছবি- প্রতিনিধি)

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জুলাই) বিকালে সদর উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আহত শাহীন মুন্সি (৪৫) ও তার মা রহিমা বেগম (৬৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রহিমা বেগম (ছবি- প্রতিনিধি)

শাহীন জানান, আজ (শনিবার) তার পৈতৃক জায়গায় একটি ঘর তোলার কাজ শুরু করেন তিনি। এসময় উপজেলার উরফি পশ্চিমপাড়া গ্রামের বিল্লাল মুন্সি, লিটু মুন্সি ও ওলী মুন্সি ঘর তোলার কাজে বাধা দেন। বিল্লাল মুন্সি, লিটু মুন্সি ও ওলী মুন্সির দাবি, শাহীনের পৈতৃক জায়গায় তাদের জমি আছে। তাই ওখানে ঘর তুলতে হলে তাদের ৪০ হাজার টাকা দিতে হবে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লাল মুন্সির লোকজন শাহীন মুন্সির ওপর হামলা চালায় এবং শাহীন ও তার মাকে কুপিয়ে জখম করে। পরে মারাত্মক আহত অবস্থায় শাহীন ও তার মাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওসি মো. সেলিম রেজা বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম