বাবার মৃত্যুবার্ষিকী পালনে নোয়াখালীতে ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৮:২১আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৮:৩৭

বাবার কবর জিয়ারতে ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

বাবা মোশাররফ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৩ জুলাই) মোশাররফ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে উপজেলার বসুরহাট পৌরসভায় মরহুমের নিজ বাড়িতে নানান ধর্মীয় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বসুরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন ১৯৯৩ সালের এ দিনে ইন্তেকাল করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মোশাররফ হোসেনের কবরে ফাতেহা পাঠ, তার জন্য মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও কাঙালি ভোজের মাধ্যমে দিনটি পালিত হয়। বিকালে ওবায়দুল কাদের বাবা মরহুম মোশাররফ হোসেনের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, মন্ত্রীর ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা, এলাকার লোকজন এবং মরহুমের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম