সার্কিট হাউজের বকেয়া ভাড়া জমা দিলেন সেই বিচারক

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২২:২১আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২২:৩৩

সিএমএম আলী হোসাইনকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে পাঠানো চিঠির প্রতিলিপি (ছবি- প্রতিনিধি) অবশেষে বরিশাল সার্কিট হাউজের বকেয়া আট মাসের ভাড়া জমা দিয়েছেন বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আলী হোসাইন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত মামলাটি এই বিচারকের আদালতে ছিল। রবিবার সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখায় তিনি বকেয়া ৯৩ হাজার ৯৫০ টাকা জমা দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসাইন। তবে ওই টাকার রশিদের কপি এখনও সার্কিট হাউজে পৌঁছেনি বলে জানা গেছে সার্কিট হাউজ সূত্রে।
সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার দুপুরে বিচার আলী হোসাইনের পক্ষ থেকে ৯৩ হাজার ৯৫০ টাকা জমা হয়েছে ট্রেজারি চালানের মাধ্যমে। ব্যাংকের অফিসার (ক্যাশ) মহিউদ্দিন আহমেদের সই করা ওই চালানের কোড ১/০৭৪২/০০০০/২৬৮১।’
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান জানান, সার্কিট হাউজের ভাড়া পরিশোধের জন্য ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জামা দিয়ে এর রশিদ সার্কিট হাউজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। তবে ব্যাংকে টাকা জমা হলেও সার্কিট হাউজ কর্তৃপক্ষ এখনও ওই টাকার রশিদ পায়নি বলে জানিয়েছেন সার্কিট হাউজের দায়িত্বে থাকা নাজির মামুনুর রশিদ। তিনি বলেন, ‘বিচারক আলী হোসেন ব্যাংকের মাধ্যমে বকেয়া ভাড়া পরিশোধ করেছেন বলে শুনেছি। তবে এমন কোনও রশিদ এখনও আমরা পাইনি।’
এ বিষয়ে বরিশাল মহানগর মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আলী হোসাইনের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, বরিশাল মহানগর মুখ্য বিচারিক হাকিম বরিশাল আলী হোসাইন বরিশাল সার্কিট হাউজে আট মাস থাকলেও মাত্র চার দিনের ভাড়া পরিশোধ করেছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী, জেলা সার্কিট হাউজের ৭নং কক্ষে এক থেকে তিন দিন পর্যন্ত প্রতিদিন ৯০ টাকা করে এবং চার থেকে সাত দিন পর্যন্ত ১২০ টাকা করে এবং সাত দিনের ঊর্ধ্বে প্রতিদিনের জন্য চারশ টাকা করে ভাড়া দিতে হবে। এ হিসাবে সিএমএম আলী হোসাইনের কাছে মোট পাওনা ছিল ৯৩ হাজার ৯৫০ টাকা। এ বিষয়ে ২০১৬ সালের ৪ আগস্ট সিএমএম আলী হোসাইনকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে তৎকালীন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কল্যাণ চৌধুরী চিঠি দিলেও ভাড়া পরিশোধ করেননি বিচারক আলী হোসাইন।

আরও পড়ুন-

বরিশালের বিভাগীয় কমিশনারের চিঠিতেই ভুল বানানে বঙ্গবন্ধুর নাম

সার্কিট হাউজের আট মাসের ভাড়া দেননি বরিশাল মুখ্য মহানগর হাকিম!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম