রামবুটান চাষে ঝুঁকছেন শিবপুরের কৃষকরা

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
২৪ জুলাই ২০১৭, ০৯:৪১আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৯:৫০

শিবপুরে রামবুটান গাছ বিদেশি ফল রামবুটান চাষে সফল নরসিংদীর শিবপুরের কৃষক জামাল উদ্দিন। তার এ সফলতা আশা জাগিয়েছে এলাকার অন্যান্য কৃষকদের মনে।বাজারে ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় সুস্বাদু ফলটি চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

কৃষি বিভাগ বলছে, নরসিংদীর উঁচু বা টিলা এলাকার মাটি রামবুটান চাষের জন্য উপযোগী। এখানে রামবুটান চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

রামবুটান চাষি জামাল উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে,২০০৬ সালে চাকরি শেষে ব্রুনাই থেকে গ্রামের বাড়ি অষ্টআনী গ্রামে ফেরেন। আসার সময় তিনি সঙ্গে আনেন এক কেজি রামবুটান। খেতে সুস্বাদু ফলটি দেশের মাটিতে উৎপাদনের জন্য এর বীজ রোপন করেন বাড়ির আঙিনায়। এ থেকে চারা গাছ বের হয়। পরীক্ষামূলকভাবে লটকন বাগানের ভেতরে ১৭টি চারা লাগান তিনি। এর মধ্যে ৭টি গাছ বেড়ে ওঠে। ২০১২ সালে প্রথমবারের মতো তার একটি গাছে অল্প পরিমাণে ধরে রামবুটান ।বিক্রি না করে প্রথমবার ফলগুলো পরিবারের সদস্যদের নিয়ে খান। দ্বিতীয় বছর একটি গাছ থেকে ১০ হাজার টাকার রামবুটান বিক্রি করেন। তৃতীয় বছর ৩টি গাছে ফল ধরে। সেবার বিক্রি করেন ৫০ হাজার টাকার। চতুর্থ বছর বিক্রি করেন ৬০ হাজার টাকার ফল। চলতি বছর তার ৫টি গাছ থেকে লক্ষাধিক টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী জামাল উদ্দিন।

জামাল উদ্দিনের রামবুটানে গাছে এভাবে ফলন ধরেছে

তিনি বলেন,‘প্রথম প্রথম স্থানীয় বাজারে এই অপরিচিত ফলের কদর ছিল না। ধীরে ধীরে এর পরিচিত বাড়ায় ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে ফলটির।ঢাকা থেকে পাইকাররাও রামবুটান কেনার আগ্রহ প্রকাশ করছেন।’

বিদেশি এই ফলটি স্থানীয় বাজারে ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি এবং প্রতি পিস ২০-৩০ টাকায় বিক্রি করছেন তিনি।

কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল রঙ ধারণ করে রামবুটান। ফলের উপরের খোসা ফেলে দিলে ভেতরের অংশটা দেখতে লিচুর মতো, স্বাদে-গন্ধে অতুলনীয়।

বাগান থেকে রামবুটান তুলছেন জামাল উদ্দিন

অনেকে এই ফলের গাছ দেখতে জামালের বাড়িতে আসেন। এলাকার অনেক চাষি এ ফল চাষে আগ্রহী। স্থানীয় নার্সারীগুলোয় পাওয়া যাচ্ছে রামবুটানের চারা।

একই গ্রামের কৃষক রজব আলী বলেন, ‘রামবুটান চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জামাল উদ্দিন। তার সফলতা দেখে আমারও রামবুটানের বাগান করার ইচ্ছা জেগেছে। এরই মধ্যে বেশকিছু সংখ্যক চারা রোপন করেছি।’

মজনু মিয়া নামে আরেকজন বলেন, ‘আমি অন্যাদের দেখে একটি চারা লাগিয়েছিলাম। চলতি বছর১০ হাজার টাকার ফল বিক্রি করতে পারবো বলে আশা করছি।’

রামবুটান চাষে ঝুঁকছেন শিবপুরের কৃষকরা

কৃষক আবু সিদ্দিক মিয়া বলেন,‘খরচের তুলনায় রামবুটান চাষ লাভজনক হবে বলে আশা করছি। নার্সারিতে ২০০-৩০০ টাকায় নার্সারিকে চারাও পাওয়া যাচ্ছে। তবে ঝড়ের কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে।’ 

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক লতাফত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘লটকন সমৃদ্ধ এলাকায় রামবুটান চাষে জামাল উদ্দিনের সফলতার দেখে অনেকেই এটি চাষে আগ্রহী। সাধারণত উঁচু এলাকা রামবুটান চাষের উপযোগী। ফলটি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম