লক্ষীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন ১০ সেপ্টেম্বর

লক্ষীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৭:০২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৭:০২

বাংলাদেশ ছাত্রলীগ

আগামী ১০ সেপ্টেম্বর লক্ষীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটে নোটিশ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান বলেন, ‘যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। তরুণ ও মেধাবীরাই কমিটিতে আসবে বলে আশা প্রকাশ করছি।’ জেলা কমিটির সম্মেলন-প্রস্তুতির দায়িত্বে আছেন তিনি।

সম্মেলন সফল করার জন্য জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে সোহেলকে সভাপতি ও লোটাসকে সাধারণ সম্পাদক করে লক্ষীপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম