লালমনিরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২১:৩২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২১:৩৫

লাশ উদ্ধার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সদরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানায় এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। থানার উপ-পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৪ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলার সদরের কাছে বিধুয়ামাল্লী সেতুর নিচ থেকে হোসনে আরা (২৬) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী জোবায়দুল ইসলাম পলাতক রয়েছেন। আটক করা হয়েছে গৃহবধূর শ্বশুর আব্দুস ছাত্তার (৫৮) ও শাশুড়ি জোবেদা বেগমকে (৫২)।

এলাকাবাসী, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হোসনে আরা উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার জোবায়দুল ইসলামের স্ত্রী। জোবায়দুল চা বিক্রেতা। প্রায় আট বছর আগে একই এলাকার হোসেন আলীর মেয়ে হোসনে আরার সঙ্গে আব্দুস ছাত্তারের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রবিবার (২৩-জুলাই) রাতে হোসনে আরাকে মারধর করেন জোবায়দুল ইসলাম।

উপ-পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে— রবিবার (২৩ জুলাই) রাতের যেকোনও এক সময় হোসনে আরাকে হত্যা করে পার্শ্ববর্তী সেতুর নিচে মরদেহ ফেলে পালিয়ে যায় স্বামী। স্থানীয় লোকজন সেতুর নিচে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের