সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৪, ১৬:১০ আপডেট : ০৭ মে ২০২৪, ১৭:০৮

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ-৩ আসনের এমপি জাহিদ মালেকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে তার আপন ফুপাতো ভাইয়ের পক্ষে ভোট চাওয়াসহ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মধ্যে অনাস্থা সৃষ্টির অভিযোগ আনলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা।

মঙ্গলবার (৭ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ উত্থাপন করেন। মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুদেব সাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে সুদেব সাহা অভিযোগ করেন, দলের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কোনও মন্ত্রী-এমপি সরাসরি কোনও প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না এবং পরিবারের কাউকে প্রার্থী করতে পারবেন না। কিন্তু মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার আপন ফুপাতো ভাইকে চেয়ারম্যান প্রার্থী করে তার পক্ষে সরাসরি কাজ করছেন এবং সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরাম ডেকে সদর উপজেলা নির্বাচনে তার ফুফাতো ভাই ইসরাফিল হোসেনের পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছেন। সর্বশেষ সোমবার সকালে তিনি তার ব্যক্তিগত নির্বাচনি কার্যালয় গড়পাড়ার শুভ্র সেন্টারে সদর উপজেলার ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসাশিক্ষক ও প্রিন্সিপালদের নিয়ে নির্বাচনি সভা করেন। সেই সভায় তিনি আপত্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য তুলে ধরেন। ফলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মধ্যে অনাস্থা সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন সুদেব সাহা।

তিনি আরও অভিযোগ করেন, জাহিদ মালেক দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন সদর উপজেলায় তার মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পদ থাকবে না। সেই সঙ্গে বর্তমান জনপ্রতিনিধি ও সাবেক জনপ্রতিনিধিদের ডেকে তিনি তার আপন ফুফাতো ভাইয়ের পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন।

জাহিদ মালেক তার ভাইকে ভোট দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের শপথ করাচ্ছেন বলে অভিযোগ করেন সুদেব সাহা। জাহিদ মালেকের ক্রমাগত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনে বাধা ও শঙ্কা হিসেবে দেখছেন তিনি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সর্বশেষ খবর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত