নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২২:৩৪আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:৫৬

মামুন মিয়া হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের তিন দিন পর মামুন মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি খালের পার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজু আহমেদ।
মামুন মিয়া উপজেলার কেউন্দা গ্রামের সিরাজ মিয়ার পুত্র। স্থানীয় হাইস্কুলে পড়ত সে।
পুলিশ জানায়, শুক্রবার (২১ জুলাই) বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় শাকির মোহাম্মদ বাজারে যায় মামুন। এরপর আর সে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তার বাবা সিরাজ মিয়া পরে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এদিকে, সোমবার সকালে স্থানীয়রা একটি খালের পারে তার মরদেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এএসপি রাজু আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’ মামুনের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

ক্রিকেটার মুশফিকের বাবার জামিন আপিলেও বহাল

বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপিলেও বহাল

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের