জামায়াত নেতার জানাজা থেকে ফেরার পথে আটক শতাধিক

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ০২:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০২:৩৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামের জানাজায় অংশ নিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। তবে ওই জানাজা থেকে ফেরার পথে শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য থানায় গেলে পুলিশ সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে। এতে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাকাল চেকপোস্ট, কদমতলা ও আগরদাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুস সোবহান মুকুল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুজাহিদ আলী, সেক্রেটারি জেনারেল আব্দুল ওহাব, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান  আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম উল্লেখযোগ্য।

জামায়াত সূত্র জানিয়েছে, রবিবার স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম। সোমবার বিকালে সদর উপজেলার আগরদাড়ি মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ, কদমতলা, ঝিকরগাছা, মনিরামপুরসহ সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে বাস-মাইক্রোযোগে নেতাকর্মীরা তার জানাজায় অংশ নেয়। জানাজা শেষে বাড়ি ফেরার পথে তাদেরকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, জামায়াতের বেশকিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে আগের কোনও মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হবে।

তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার সাংবাদিকদের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি মোজাফফর রহমানও রয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, তথ্য সংগ্রহ করতে থানায় যাওয়া সাংবাদিকদের সঙ্গে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করেছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম