ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন আট বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৪:৪৯আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৪:৪৯

সীমান্ত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে শুক্রবার (২৮ জুলাই ) সকালে ভারত থেকে দেশে ফিরেছেন আট বাংলাদেশি যুবক। এদের বাড়ি সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ৮ বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

ফেরত আসা ব্যক্তিরা হলেন- রাজ কুমার (২৭), নওয়াব আলী (২৮), সৌরভ কুণ্ডু (২৩), ফরহাদ খান(২৬), বিল্লাল হোসেন(২৮), হেলাল হোসেন (২৫), আলমগীর হোসেন (৩৭) ও সেলিম মোল্লা (৪১)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আরও জানায়, দেশে ফেরত আসা যুবকেরা পাসপোর্ট ছাড়াই ভারতে যান। পরে দিল্লি পুলিশের হাতে আটক হন তারা। অনুপ্রবেশের অপরাধে বিল্লাল ও হেলালের চার বছর এবং বাকি ছয় জনের চার মাস করে কারাদণ্ড দেন সে দেশের আদালত। কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’র মাধ্যেমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

ইমিগ্রেশন পুলিশ এ আট জনকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। সেখান থেকে অভিভাবকদের কাছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম