ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে আহত যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৭:০৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:০৩

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে আহত যুবক মো. পারভেজ মিয়া মারা গেছেন। শুক্রবার (২৮ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ তথ্য জানান।

ওসি জানান, ‘গুলিবিদ্ধ পারভেজ মারা গেছেন বলে খবর পেয়েছি। ৮ জুলাই দায়ের হওয়া হামলার মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। অভিযুক্তদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।’

পারভেজ সদর উপজেলার চিনাইর গ্রামের উত্তর পাড়ার মো. আউয়াল মিয়ার ছেলে। শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িতে লাশ এসে পৌঁছায়নি।

পরিবারের বরাত দিয়ে ওসি মো. নবীর হোসেন  জানান, ‘পারভেজ চিনাইর উত্তর পাড়া জামতলী মুন্সি মার্কেটে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। পূর্ব বিরোধ নিয়ে ৭ জুলাই রাতে প্রতিবেশী সিদ্দিক খন্দকারের ছেলে অনিক খন্দকার দুলাল তার চাচাতো ভাই সজল খন্দকারসহ দোকানে এসে পারভেজের ওপর এলোপাতাড়ি হামলা করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় পারভেজকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

পারভেজের চাচাতো ভাই মো. বায়েজিদ জানান, ‘চাঁদার দাবিতে এ হামলা হয়। এ ঘটনায় পারভেজের পিতা বাদী হয়ে ৮ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অনিক খন্দকার এবং সজল খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে শুক্রবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম