চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাবি ছাত্র আটক

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৮:৪২আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৪২

জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। মোহিত রায় নামের ওই ছাত্র আইন বিভাগের দ্বিতীয় বর্ষের (সম্মান) শিক্ষার্থী। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে লিখিত পরীক্ষা রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে ঢাবির ওই ছাত্র পরীক্ষার্থীর প্রক্সি দিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন।

ফয়জুল করিম জানান, এ পরীক্ষায় আট হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে  পাঁচ হাজার ৪০৫ জন উপস্থিত ছিলেন। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে প্রকাশ করা হবে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম