কালীগঙ্গার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৬:৪৬আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৬:৫৯

কালীগঙ্গার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন- নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ, একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জললুল কবীর মিল্টন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল রহমান, স্থানীয় ইউপি সদস্য জুয়েল ইসলাম লাভলু, সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম ও তাসলিমা বেগম, সাবেক সদস্য শেখ সাজাহান, তৈয়বুর রহমান, রমজান আলী, রফিকুল ইসলাম, মাঈনুল কবীর ও রাজ্জাক শিকদার।

বক্তারা বলেন, গত ২০ বছরে নবগ্রাম ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গার গর্ভে পাছবারইল, ছোটবারইল, বেংরুই ও দিঘুলীয়া গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকা বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এ মুহূর্তে প্রয়োজনীয় না নিলে আগামী ২ বছরের মধ্যে নবগ্রাম ইউনিয়ন পরিষদ, মানিকগঞ্জ থেকে ঝিটকা যাওয়ার আঞ্চলিক মহাসড়ক, মসজিদ, স্কুল, বারইল বাজারসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এ কারণে ভাঙন রোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

মানববন্ধনে অংশ নেন নবগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাছবারইল গ্রামের বটতলা এলাকার কয়েকশ’ ক্ষতিগ্রস্থ মানুষ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম