‘তিন বছর কেন, তিরিশ বছর চাল দিতে না পারলেও কোনও দুঃখ নেই’

মাগুরা প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৭:২১আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:২৬

মাগুরা ‘বাজারে চালের সর্বনিম্ন মূল্য ৪০ টাকা, সেখানে সরকারি দর ধরা হয়েছে মাত্র ৩৪ টাকা। আমরা তো ব্যবসা করি লাভের জন্য, লোকসানের জন্য নয়। তাই তিন বছর কেন, তিরিশ বছর চাল দিতে না পারলেও কোনও দুঃখ নেই।’ মাগুরার কালো তালিকাভুক্ত মিল মালিক সাবু শরীফ বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন। ১৭৮ জন মিল মালিককে কালো তালিকাভুক্ত করে জেলা খাদ্য বিভাগ। জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, ২ মে থেকে সারাদেশের মত মাগুরায়ও শুরু হয়েছে বোরো সংগ্রহ অভিযান। কিন্তু ১৮৮ জনের মধ্যে মাত্র ১০ জন মিল মালিক চাল প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে। বাকি ১৭৮ জন চুক্তিবদ্ধ না হওয়ায় তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। আগামী তিন বছর তারা চাল দিতে পারবেন না এ অভিযানে।

জেলা খাদ্য বিভাগ জানিয়েছে চুক্তিবদ্ধ ১০ জনের মধ্যে এ পর্যন্ত দুইজন চাল দিয়েছেন। শনিবার (২৯ জুলাই) পর্যন্ত চাল সংগ্রহের পরিমাণ মাত্র ২৫ টন। যেখানে লক্ষ্যমাত্রা ৩৮৪৩ মেট্রিক টন। বোরো সংগ্রহে দর নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৪ টাকা।

কালো তালিকাভুক্ত মিল মালিক গোলাম সারোয়ার জানান, মিল মালিকরা ষড়যন্ত্র করে বোরো সংগ্রহ অভিযান বানচাল করে দিতে চায় এই ধারণায় সরকার আমাদের কালো তালিকাভুক্ত করে রেখেছে। বিকল্প হিসেবে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিলেও আমদানির পর বাজারে চালের মূল্য কমেনি। প্রকৃত অর্থে ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে চালের মূল্যও বৃদ্ধি পেয়েছে। তাই কালো তালিকাভুক্তকরণ কোন সমাধান নয়। বোরো সংগ্রহ মূল্য বৃদ্ধিই এক্ষেত্রে যথাযথ সমাধান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বোরো সংগ্রহ অভিযান এখন পর্যন্ত হতাশাজনক বলে স্বীকার করে বলেন, আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত অভিযানকে সফল করার জন্য।

/এনআই/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম