পঞ্চগড়ে কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম

পঞ্চগড় প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৯:২৩আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৯:২৫

PANCHAGARH-MARKET-PIC_01 ঈদুল ফিতর শেষ হওয়ার এক মাস পরও পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছে না। বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচামাল ব্যবসায়ী জয়নাল আবেদীন ও গালামাল ব্যবসায়ী সোহাগ হোসেন জানান, ‘ঈদের আগে বাজারে পণ্যের যে দাম ছিল, এখনও সে দামেই বিক্রি করা হচ্ছে।’

জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা আরিফুর রহমান আরিফ জানান, ‘একবার পণ্যের দাম বাড়লে আর কমে না। কেন বার বার পণ্যের দাম বাড়ছে তাও বুঝতে পারছি না। প্রত্যেকটা পণ্যেই ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।’

জেলা শহরের ডোকরোপাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, ‘বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম ঊর্ধ্বগতি। আমাদের মত নিম্ন আয়ের মানুষের পক্ষে সংসার পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়েছে।’

বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মোটা চাল ৪৪ টাকা, আটাশ ৪৮ টাকা, মিনিকেট ৫৭ টাকা, ছোলা ৯৫ থেকে ১শ’ টাকা, মশুর ডাল মোটা ৬০ টাকা, চিকন ১১০ টাকা, সয়াবিন তেল খোলা ৮৫ টাকা, প্যাকেটজাত ১০৭ টাকা, লবণ প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, শুকনো মরিচ ১৫০ থেকে ২০০ টাকা, পিয়াজ দেশি ৩৫ টাকা, ভারতীয় ২০ টাকা, রসুন চায়না ১২০ টাকা, দেশি ৮০ টাকা, আলু মোটা ১৮ টাকা, চিকন ২৪ টাকা, পটল ২৮ টাকা, বেগুন ২৮ থেকে ৩০ টাকা, শসা ৪০ টাকা, ঢেড়ষ ২৮ টাকা, কায়তা ২৮ টাকা, বরবটি ৩২ টাকা, করলা ৪০, শাক বিভিন্ন প্রকার ২০ থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে দেশি প্রজাতির মাছ নেই বললেই চলে। ছোট বড় প্রতি কেজি মাছ ১৪০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৫০ টাকা, দেশি জাতের মুরগি ৩৪০ টাকা,  প্রতি কেজি পাকিস্তানি মুরগি ২২০ টাকা, খাসির মাংশ ৫শ’ টাকা ও গরুর মাংশ ৫শ’ টাকা।

/এনআই/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম