মৌলভীবাজারে বনকর্মীদের ওপর হামলা, আহত ৮

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ২২:২৯আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২২:২৯

মৌলভীবাজার মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমড়া ফরেস্ট এলাকায় বনকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় ভূমি জবরদখলদাররা। এ সময় বনকর্মীরা আত্মরক্ষায় চার রাউন্ড ফাকা গুলি ছোড়েন। হামলার সময় সৃষ্ট সংঘর্ষে আট বনকর্মীসহ উভয়পক্ষের নয় জন আহত হন। শনিবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করে।
মৌলভীবাজার বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তবিবুর রহমান জানান, বনকর্মী আনোয়ার হোসেন (৫০), মুজিবুর রহমান (৫৬), শেখ শাহরিয়া (২৩), সুব্রত সরকার (২৯) আহত হয়েছেন। অন্যদিকে, স্থানীয় দখলদারদের পক্ষে আশিক মিয়া (৬০), মোসতুরা খাতুন (৯০), রেজিয়া বেগম (৪৫) ও রুমন আহমদ (১৬) আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোমড়া এলাকায় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে সভা চলছিল। সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলদার আশিক মিয়ার নেতৃত্বে কিছু লোক উপস্থিত হয়ে বনকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আত্মরক্ষার্থে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বনকর্মীরা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) সোহেল আহম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটক রুমেল মিয়া (২১) ও রুমান মিয়া (১৬) আশিক মিয়ার ছেলে। এ ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে থানায় মামলা করেছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম