জঙ্গির খোঁজে এসির গুদামে অভিযান, মিললো জিহাদি বই

সাভার প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১১:৪১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১২:০৪

আশুলিয়ায় এসি মেরামত কারখানার গুদাম জঙ্গির সন্ধানে এবার আশুলিয়ায় একটি এসি মেরামত কারাখানার গুদামে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখানে কোনও জঙ্গির হদিস বা আস্তানা পাওয়া যায়নি। কারখানার গুদাম থেকে কিছু জিহাদি বই উদ্ধার করেছে র‍্যাব। কারখানাটির মালিক ও গাড়ির চালক এসব জিহাদি বই এখানে এনে রেখেছে বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার ভোরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়ার হাউজ নামের এসি ও এসির যন্ত্রাংশের কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযান সম্পর্কে রবিবার সকাল ১০টার দিকে র‌্যাব-১ সংবাদ সম্মেলন করে। এসময় র‍্যাব-১ এর সিইও লে. কর্নেল সারওয়ার বলেন‘গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তবে কারখানার ভেতরে জিহাদি বই মজুদ করে রাখা হয়েছে। এখানে জঙ্গি কার্যক্রম পরিচালনা না করা হলেও এখান থেকেই জঙ্গি কর্মকাণ্ডে মদদ দেওয়া হতো।’

তিনি আরও জানান, কারখানার মালিক বিদেশ থাকেন। কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আত্মগোপনে রয়েছেন। ২২ জুন কারখানার ড্রাইভার জাকিরকে দিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই অন্যত্র সরিয়ে ফেলেন তিনি। কারখানার মালিক ও গাড়ির চালককে আটক করলে এ বিষয়ে স্পষ্ট হওয়া যাবে বলেও তিনি জানান। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম