বগুড়ায় ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন: শ্রমিকলীগ নেতা তুফান বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১৬:৩৯আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:৩৪

বগুড়ায় ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের মামলায় চার আসামি গ্রেফতার (ফাইল ছবি)

বগুড়ায় সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে ধর্ষণ এবং পরে বিচারের নামে মাসহ মেয়েটির মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় শহর শ্রমিকলীগের আহ্বায়ক তুফান সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।

এ ব্যাপারে সামছুদ্দিন শেখ হেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবিষ্যতেও যদি কোনও নেতাকর্মী এহেন কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তার বা তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ জুলাই কলেজে ভর্তির বিষয়ে সাহায্যের নাম করে ভিকটিমকে বাড়িতে ডেকে নিয়ে শহর শ্রমিকলীগের আহ্বায়ক তুফান ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় ভিকটিমটিকেই এ ঘটনার জন্য দায়ী করা হয় এবং বিচারের নামে মাসহ ভিকটিমের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এরপর ভিকটিম ও তার মাকে এলাকা ছাড়া করার জন্য এসিড মারার হুমকিও দেওয়া হয়। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাদের চুল কেটে দিলে নির্যাতনের শিকার ওই মা-মেয়ে থানায় মামলা করেন। এরপর শুক্রবার রাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম