প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে জামায়াতকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১৮:০২আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৮:০৯

আটক

প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি ও সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় অভিযোগে রবিবার (৩০ জুলাই) বিকালে রাজশাহী নগরীর জামায়াত কর্মী মোজাম্মেল হক (৩০)’কে আটক করা হয়েছে। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রবিবার দুপুরে রাজশাহী নগরী চোরখুঠা মোড়ে স্থানীয় লোকজনের সামনে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি ও সরকারবিরোধী বক্তব্য রাখছিলেন মোজাম্মেল হক। এসময় স্থানীয়রা তার বক্তব্যের প্রতিবাদ জানান এবং তাকে আটক করে থানায় খবর দেন। পরে এসআই শুভাস চন্দ্র ফোর্স নিয়ে গিয়ে মোজাম্মেলকে আটক করে থানা হেফাজতে নেন।’

এ ব্যাপারে ওসি আরও জানান, আটককৃত মোজাম্মেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি হড়গ্রাম নতুন পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। মোজ্জামেল হক একজন জামায়াত কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৫১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রবিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানার ১৬ জন, রাজপাড়া থানার ২০ জন, মতিহার থানার ৮ জন, শাহ মখদুম থানার ৪ জন এবং ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া আরও ৩ জন। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের