বেনাপোল সীমান্তে সিটি গোল্ডের গহনাসহ ৬ নারী আটক

বেনাপোল প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১৮:৪৯আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৮:৪৯

সীমান্ত বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৮৭ কেজি সিটি গোল্ডের গহনাসহ ৬ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ জুলাই) বিকেলে পোর্ট থানার গাতিপাড়া পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— রহিমা খাতুন (২৫), তানজিলা আক্তার (৫০), নাসিমা খাতুন (৩০), রেহেনা খাতুন (২৫), লাইলি আক্তার (৪৫) ও ফুলসিরাত (২৫)। এদের বাড়ি বেনাপোলের সাদিপুর এবং যশোর রেলস্টেশন এলাকায়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিজিবি সদস্যরা জানতে পারেন দৌলতপুর তেরঘর সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানকারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিটি গোল্ডের একটি চালান নিয়ে গাতিপাড়া হয়ে যশোরের দিকে যাবে। এই সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের ল্যান্স নায়েক রহমান ও সৈনিক নজরুল ফোর্স নিয়ে গাতিপাড়া পাকা সড়কে অভিযান চালিয়ে ৮৭ কেজি সিটি গোল্ডের গহনাসহ ৬ নারী নারীকে আটক করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধার করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে। এছাড়া আটক ছয় নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম