সংসদ নির্বাচনে দলের বিজয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ নাসিমের

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ২০:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২০:৪০

কাজীপুরে বেগম আমেনা মনসুর টেক্সাইল ইজ্ঞিনিয়ারিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের এখন থেকেই মাঠে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে চক্রান্ত-ষড়যন্ত্র হতে পারে, কিন্তু তাতে নির্বাচন ভণ্ডুল করা যাবে না।’
রবিবার (৩০ জুলাই) বিকালে মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। এ সময় দলের সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকারও নির্দেশ দেন তিনি।

দলীয় সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে মন্তব্য করে নাসিম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছেন। তাই আওয়ামী লীগ জনগণকে ভয় করে না।’ জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে বলে উল্লেখ করেন নাসিম।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সাবেক এমপি তানভীর শাকিল জয় বক্তব্য রাখেন। এছাড়াও  উপজেলা চেয়ারমান মোজাম্মেল হক বকুল ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী এ সময়ে উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সহধর্মিণীর নামে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে কাজীপুরে বেগম আমেনা মনসুর টেক্সাইল ইজ্ঞিনিয়ারিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, প্রকল্প পরিচালক পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, গণপূর্ত বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী  জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন মোহাম্মদ নাসিম।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম