গাজীপুরে ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৮:২২আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৮:২২

গাজীপুর গাজীপুরে নিজের ৬ বছরের ছেলেকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছে এক বাবা। সোমবার (৩১ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে নিজের বাবা-মা ও ছয় বছরের ছেলে সাঈদ হাসানকে নিয়ে ভাড়া থাকতো রাসেদুল। পেশায় সে ভ্যানগাড়ি চালক। তার স্ত্রী গ্রামের বাড়ি রংপুরে থাকেন।

সোমবার পারিবারিক কলহের জেরে রাসেদুল তার ছেলে সাঈদ হাসানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে নিজেও গলায় রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর গ্রামে। ঘটনার সময় রাসেদুলের মা-বাবা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙে দু’জনের মরদেহ দেখতে পায়। খবর পয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম